প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১০:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের প্রতি ভালোবাসা থাকলে তাদের কল্যাণে কাজ করা যায়, দেশকে এগিয়ে নেয়া যায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরো বলেন, যারা গণহত্যা করেছে এবং তাদের মদদ দিয়েছে জনগণ তাদের ক্ষমা করবে না।

একাত্তরের ২৫ মার্চের কালরাত্রির স্মরণে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মার্চ মাসের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত পুরো পূর্ব পাকিস্তানের প্রশাসন চলেছে ৩২ নম্বর থেকে বঙ্গবন্ধুর নির্দেশে। দেশ কিভাবে পরিচালিত হবে ৭ই মার্চের ভাষণেই বঙ্গবন্ধু তা পরিস্কারভাবে বলে দিয়েছিলেন। তাই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানি ভাবধারায় যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তারা সাতই মার্চের ভাষণ বাজাতে দেয়নি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছে ইতিহাসে এমন নৃশংসতার নজির নেই। ২৭ মার্চও ঢাকার রাস্তায় লাশ দেখা গেছে। ২৫শে মার্চকে জাতীয় সংসদ গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হলেও বিএনপি জামাত পাকিস্তান প্রীতির’ কারণে দিনটি পালন করে না।

তিনি বলেন, জেনারেল জিয়া ও তার স্ত্রী খালেদা জিয়া গণহত্যার দোসরদের মন্ত্রী এমপি বানিয়ে পুরস্কৃত করেছে। যারা যুদ্ধাপরাধীদের হাতে শহীদের রক্তেভেজা পতাকা তুলে দিয়েছে মন্ত্রী-এমপি বানিয়েছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer