ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৫ ২:০৬ পিএম
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর রাতে অভিযানে চালিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের জন্য লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবিসহ শারীরিক নির্যাতন চালায়। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer