প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৯:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩১ এএম

উখিয়া নিউজ ডটকম::
আমাদের সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন। তাদের সহযোগিতা দিতেই মালয়েশিয়া থেকে মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। মেডিকেল টিমের অধিকাংশই সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। আমি গর্বিত তারা মানবিক কারণে এখানে এসেছে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল তান শ্রি রাজা মোহাম্মদ এফানদি বিন রাজা মোহাম্মদ নূর এসব কথা বলেন।

মালয়েশিয়ান সেনাপ্রধান বলেন, প্রতি মাসে প্রায় হাজারখানেক রোগী ফিল্ড হাসপাতালে চিকিৎসা নেয়। আমার সঙ্গে ইউএনডিপি’র অ্যাম্বাসেডার তান শ্রি মাইকেল ইও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের সহযোগিতা কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়টি আমরা বিবেচনা করবো।

অ্যাম্বাসেডার তান শ্রি মাইকেল ইও বলেন, আমার দেশের যারা এখানে সহযোগিতা করতে এসেছেন তারা আমাদের হিরো। আমি এই সহযোগিতার জন্য আমার দেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। রোহিঙ্গারা মরিয়া হয়েই পালিয়ে এসেছে। কেউ এমন মরিয়া না হলে নিজ দেশ থেকে পালিয়ে আসে না।

মালয়েশিয়ান প্রতিনিধি দলের দুপুরে কক্সবাজারে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তারা দেরিতে পৌঁছান। এর আগে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer