প্রকাশিত: ২৬/১১/২০১৬ ৭:৩৮ পিএম

uwএম আমান উল্লাহ আমান: টেকনাফ ::

হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজার এর উদ্দ্যেগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ করার প্রত্যয়ে ২৬ নভেম্বর ২০১৬ সকাল ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রোড মার্চ কর্মসুচী শুরু হয়।

বিকল ৩ টায় টেকনাফ সমাপনী রোডমার্চে সভাপতিত্ব করেন দৈনিক সাগর দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও টেকনাফ নিউজ ডটকম এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সাইফী। বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজার আহবায়ক বিশিষ্ট আইনজীবী এড: অরূপ বড়–য়া তপু, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক এড: আব্দুর শুক্কুর, সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক মো: আশেক উল্লাহ ফারুকীসহ মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী, ছাত্র, যুবক, আদীবাসী ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, মানবপাচারের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যগণ যোগদান করেন।

সমাবেশে বক্তারা সাগর পথে মানবপাচার বন্ধ করা, মানবপাচার আইনের কার্যকর প্রয়োগ, মানবপাচারে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহণ, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসনী আইন ২০১৩ই কার্যকর। স্বল্প খরচে নিরাপদ অভিবাসনের ব্যবস্থা করা ও দেশে বিদেশে পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন, ডেইলী ষ্টার পত্রিকা কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড: আবদুর শুক্কুর, নোঙ্গরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাসেদ, মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এড: সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা, আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত ইউনিটের উপপ্রধান টিপু সুলতান, আদিবাসী পরিষদের ক্য জং অং, দ্বীপক বড়–য়া প্রমুখ। সমাবেশের শুরুতে গণ সংগীত করে কক্সবাজারের স্থাণীয় গনসংগীত শিল্পীরা।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...