প্রকাশিত: ০৬/০২/২০১৯ ৩:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একইসঙ্গে নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ এর তৃতীয় দিন রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘মাদক একটি নীরব ঘাতক। এটি জাতীয় ও সামাজিক সমস্যা। এর ভয়াবহতা বুঝে মোকাবেলা করতে হবে।’

২০১৮-তে মাদক উদ্ধারে পুলিশের সফলতা তুলে ধরে আইজিপি বলেন, ‘২০১৮ সালে ১ লাখ ১২ হাজার মামলায় দেড় লাখ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৬৩৯ কোটি ৭০ লাখ টাকার মাদক।’

পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক। কোনো অবস্থাতেই যাতে নিরীহ মানুষকে হয়রানি না করা হয় সেদিকে কঠোর নজরদারি করতে হবে।’

এর আগে ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৫১৪ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরান আইজিপি। ব্যাজের পাশাপাশি এবার তাদের পুরস্কারের নগদ টাকার পরিমাণ ২০ হাজার টাকায় উন্নীত করার কথা জানান তিনি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...