প্রকাশিত: ১১/০২/২০২০ ৫:০০ পিএম

র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের একটা একটা করে খুঁজে পোকামাকড়ের মতো নিশ্চিহ্ন করা হবে।’
মঙ্গলবার, বগুড়ায় র‍্যাব আয়োজিত শিক্ষার্থীদের মাদকবিরোধী বাইসাইকেল শোভাযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন। এসময় মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের গণশত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‍্যাবের যুদ্ধ অব্যহত রয়েছে। নতুন প্রজন্মের ভবিষ্যত নষ্ট করার সুযোগ বাংলাদেশে কাউকে দেয়া হবে না।’

বগুড়ায় র‍্যাব-১২ মাদকবিরোধী এই শোভাযাত্রার আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ মাঠ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শহরের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮শ’ শিক্ষার্থী। কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হবার আগে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদকবিরোধী শপথও নেন। পরে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...