প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৮:০১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশ থেকে মাদক নির্মূল করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকের গডফাদার ও কারবারিদের হুশিয়ার করে মন্ত্রী বলেন, ভালো হয়ে যান, নইলে চরম পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। এ জন্য বনদস্যু, জলদস্যুসহ বিভিন্ন নামে যে দুর্বৃত্তরা সমাজবিরোধী কর্মকা- করছে, তাদের অবশ্যই নির্মূল করা হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হবে। ভালো না হলে অবশ্যই পুলিশ তাদের নির্মূলে কঠোর পদক্ষেপ নেবে। গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সুন্দরগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ২০ মাদককারাবরি ও ৫০ মাদকসেবী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এর আগে মন্ত্রী ৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ফুলছড়ি থানার তিনতলা ভবন উদ্বোধন করেন। এ ছাড়া ফুলছড়ি উপজেলার গজারিয়ায় জনদাবির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তকেন্দ্রের একটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...