বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৬/১২/২০২৫ ৪:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম ধ্বংস করেছে বনবিভাগ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

উখিয়া বনবিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল। এই অভিযানে ধ্বংস করা হয়েছে ৭০০ জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক এবং ১০০ ঘরাকৃতির ফাঁদ। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল। উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমরা বন্যপ্রাণী সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এলাকায় যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায়, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও যেন সচেতন হয়ে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করে।’

অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোল গ্রুপসহ ২০০ জনের একটি টিম অংশ নেয়।

কর্মকর্তারা জানান, উখিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তবে এ ধরনের বড় ধরনের অভিযান তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer