ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১০:৫০ এএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের মেয়ে আলবীরা। বর্তমানে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

আলবীরা কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা এবং কক্সবাজার টাইলস দোকান মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনের কন্যা। মেয়ের বর্তমান অবস্থা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় জসিম উদ্দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন।

তিনি লেখেন, মাইলস্টোন ট্রাজেডি, আমার মেয়ের আজকের অবস্থা, আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তবে, আলবীরা মাইলস্টোন কলেজের কোন শ্রেণিতে পড়তেন এবং তার পুরো নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে আলবীরাও গুরুতর আহত হন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন কক্সবাজারসহ সারাদেশের মানুষ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...