প্রকাশিত: ১৩/০৮/২০২০ ৯:১৩ পিএম

শাহেদ মিজান :
মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে কে বা কারা। গত বুধবার রাতে একটি নাম্বার (ইন্টারনেট) থেকে তাকে এই হুমকি দেয়া হয়েছে।
ওসি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, তিনি যোগদানের পর থেকে মহেশখালীর মাদক কারবারী ও সন্ত্রাসীসহ সকল অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ ক’জন মাদক কারবারি ও দাগী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। যারা অপরাধ করে বেড়ালেও আগে রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি, মামলা হয়নি, অভিযান হয়নি। সে সমস্ত অপরাধীর বিরুদ্ধে অভিযান চলছে। গত এক মাস অভিযান শতাধিক অপরাধীকে গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ৮৬ টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, কক্সবাজারের চলমান পরিস্থিতিতে ব্যবহার করে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এই হুমকি দিয়েছে বলে ধারণা করছেন ওসি। মুঠোফোনে হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়রি রুজু করেছেন তিনি।

ওসি বলেন, ‘মহেশখালীকে ইয়াবাসহ অন্যান্য মাদক এবং সন্ত্রাস মুক্ত করার ব্রত নিয়ে আমি কাজ করছি। যোগদানের পর থেকে অত্যন্ত জোরালোভাবে এই আমি কাজ করে যাচ্ছি। এতে আমি সবার সহযোগিতা ও সমর্থন পাচ্ছি। প্রকৃত অপরাধীদের নির্মূলে আমি কোনো হুমকিকে পরোয়া করবো না। আইনের বিধি মেনে সকল অপরাধীকে পরাস্ত করে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চিত করবোই।’ সুত্র:সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer