প্রকাশিত: ০৫/০৬/২০২২ ৯:০৫ এএম

মহেশখালীর হোয়ানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এর গাড়ীতে হামলা হয়েছে। এতে আনসার সদস্য আহত হয়েছেন।

৪ জুন (শনিবার) বিকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা কালে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলামের গাড়ীতে হামলা করে ভাংচুর চালায়, এসময় হামলায় আনসার সদস্য এনামুল হক আহত হয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো:ইয়াছিন ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান কালাগাছজির পাড়া বাজারের বৈধ ইজারাদার রয়েছে একটি পক্ষ বাজারের এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ পেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করতে সহকারী কমিশনার ভূমি কে পাঠায়। অবৈধভাবে টোল আদায়কারীরা ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম জানান, বাজারের ইজারা নিয়ে এসিল্যন্ড এর নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালনা কালিন একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে । এ বিষয়ে দোষিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত এনামুল হককে মহেশখালীর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুত্র : দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer