প্রকাশিত: ১০/০১/২০১৯ ৮:০০ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালীর এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মাতারবাড়ী হাইস্কুল মাঠে জমিজমা বিরোধের জেরে আহত হন যুবলীগ নেতা। পরে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হেলাল উদ্দিন (৩০) মাতারবাড়ীর ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও সিকদার পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা হেলালের সঙ্গে একই এলাকার বদর উদ্দিনদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় হাইস্কুল মাঠের পাশে মোর্শেদ কুলিং কর্নারে হেলাল উদ্দিনের ওপর হামলা করে স্থানীয় কয়েকজন যুবক।

আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে প্রথমে চকরিয়া পরে চট্টগ্রামের মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার সন্ধ্যায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে অভিযুক্ত বদর উদ্দিন হামলার ঘটনা অস্বীকার করে বলেন, এটা হেলালদের গোষ্ঠীগত গণ্ডগোল। তাদের ভেতর সংঘর্ষে সে মারা যায়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরে জানান, বিষয়টি শুনেছি, প্রকৃত দোষীদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...