ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৫ ৮:৪৮ এএম

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের দলীয় মনোনয়ন ঘোষণার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশের পরপরই মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ (৫২) ওই গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় নেতাদের ভাষ্য— সন্ধ্যায় কয়েকজন কর্মী ফরিদকে জানান যে আলমগীর ফরিদকে কক্সবাজার-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। খবরটি শুনে ফরিদ চরম উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন এবং আনন্দে লাফ দেন। ঠিক সেই মুহূর্তেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবার ও সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক জানান, ততক্ষণে তিনি মারা গেছেন। পরিবার জানায়, কিছুদিন আগে ফরিদ একবার স্ট্রোক করেছিলেন এবং চট্টগ্রামে চিকিৎসা নেন। আজ মনোনয়নের খবর পেয়ে অতিরিক্ত উত্তেজনা থেকে তার দ্বিতীয়বার স্ট্রোক হয়।

কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল বলেন, ‘ফরিদ ছিলেন এলাকার ত্যাগী নেতা। তার মতো নিবেদিত কর্মী হারানো ইউনিয়ন বিএনপির জন্য বড় ক্ষতি।’

নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে ও পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে ভিড় করছেন ।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer