প্রকাশিত: ২৫/১০/২০২০ ৯:২১ এএম

বিশ্বের বহু দেশেই করোনাভাইরাসের সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে: পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় আছে।

সংস্থাটির প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন: কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব খুবই কঠিন সময় পার করছে, বিশেষ করে উত্তর গোলার্ধ। স্বাস্থ্যসেবাগুলিও খুব চাপের মধ্যে রয়েছে।

এছাড়া বিশ্বের বহু দেশে করোনাভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দের প্রতি করোনা সংক্রমণজনিত মৃত্যু ঠেকাতে, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে এবং স্কুলগুলো আবার বন্ধ হয়ে যাওয়া রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

টেড্রস বলেন, গত ফেব্রুয়ারি থেকে এই কথা বলছি, এখন আবার সে কথারই পুনরাবৃত্তি করছি।

গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর এ পর্যন্ত বিশ্বে প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ লাখেরও বেশি মানুষ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer