প্রকাশিত: ১৩/০৩/২০২১ ৯:১৪ এএম

ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় অভি দাস রনি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) রাত ১২টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। রনি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের দাসপাড়া এলাকার জওহর লাল দাসের ছেলে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান জানান, একজনের দেওয়া ফেসবুক পোস্টে রনি মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার বিকেলের পর বিষয়টি স্থানীয় কয়েকজনের চোখে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে রাত ৯টার দিকে অরুয়াইল বাজার থেকে রনির বাবা জওহর লাল দাসকে হেফাজতে নেয় পুলিশ।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer