প্রকাশিত: ০৮/১১/২০২০ ৮:০৯ পিএম

মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে আবারো বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য দেখা যাচ্ছে।

সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিতে সরকারের নির্দেশনা আছে। এ অবস্থায় আগের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মসজিদে সব মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের আগে অবশ্যই এ বিষয়ে মসজিদের মাইকে প্রচার চালাতে হবে। এ বিষয়ে মসজিদের গেটে ব্যানার প্রদর্শন করতে হবে। বিষয়গুলো মসজিদ কমিটি নিশ্চিত করবে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের অনুসারীরা অবশ্যই মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করবেন। প্রধান ফটকে ব্যানার প্রদর্শনের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট উপাসনালয় কমিটি নিশ্চিত করবে।

এতে আরও বলা হয়, ‘নো মাস্ক নো সার্ভিস’ বিষয়ে সর্বসাধারণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। স্লোগানটি সব উন্মুক্ত স্থানে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পোস্টার/ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা রাখতে হবে।

দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মাইক থেকে নিয়মিতভাবে এসব নির্দেশনা আবশ্যিকভাবে প্রচার অব্যাহত রাখার জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer