প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ৭:৫৫ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নৃশংস হত্যাযজ্ঞ চালায় ব্রেন্টন ট্যারান্ট। আর সে সময় এই সন্ত্রাসী হামলাকারীকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করেন এক সাহসী মানুষ। তাকে যদি আটকানোর চেষ্টা না করা হতো তাহলে বিশ্ববাসীকে আরো নারকীয় হত্যাযজ্ঞ দেখতে হতো।

ঘটনার পর দিন শনিবার জানা গিয়েছে ওই ব্যক্তির পরিচয়। তার নাম নইম রশিদ। জন্ম পাকিস্তানের অ্যাবটাবাদে। সেখানে থাকাকালীন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন নইম। পরে শিক্ষকতার চাকরি নিয়ে নিউজিল্যান্ডে চলে যান।

আরো পড়ুন: তামিমের মুখে ক্রাইস্টচার্চ হামলার লোমহর্ষক বর্ণনা

বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী হলেন ফয়জুল সৈয়দ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। আর তখনই শুরু হয় সন্ত্রাসী হামলা। মসজিদে গুলির বৃষ্টি হতে থাকে।

মসজিদে হামলাকারীকে আটকানো পাকিস্তানি ‘নায়কে’র মৃত্যু

ফয়জুল আরো বলেন, এসময় এক ব্যক্তি ছুটে এসে হামলাকারীকে জাপটে ধরেন। বন্দুক না নামানো পর্যন্ত চেপে ধরে রাখেন। কিন্তু হামলাকারীর গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন ওই ব্যক্তি। পরে জানা যায় তার নাম নইম রশিদ। এই লোকটির জন্যেই নাকি সে দিন বেঁচে গিয়েছিলেন ফয়জুল। তিনি এখন আমাদের নায়ক।

জানা গেছে, নইম গুলিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গভীর রাতেই তার মৃত্যু হয়। অনেকের জীবন বাঁচিয়ে চলে গেলেও এই সাহসী মানুষটিকে বাঁচানো যায়নি।

মসজিদে হামলাকারীকে আটকানো পাকিস্তানি ‘নায়কে’র মৃত্যু

নইমের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তার দাদা খুরশিদ আলম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ ফয়জুল জানান, আরও নয়জন পাকিস্তানির খোঁজ মিলছে না।

গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এতে ৫০ জন মারা যান। দ্যা টেলিগ্রাফের খবরে বলা হয়, হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক। ২৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ। তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer