প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ৫:৩৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫০ জন। এবার তাদের পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।

সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।

গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট বন্দুক হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। এ ঘটনার মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়।

এর আগে শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer