প্রকাশিত: ২৮/০২/২০২১ ৭:৫০ এএম

প্যালেস্টাইনের দখলকৃত পশ্চিম তীরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের আজান বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। ইহুদি ধর্মানুসারীদের পুরিম উৎসব ব্যাঘাত দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

জানা গেছে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ঐতিহ্যবাহী পুরিম উৎসব উদযাপন শুরু করছে ইসরায়েলি ইহুদিরা। সেদিন সন্ধ্যা থেকেই হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে আজান দেয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু স্নেইনা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরকে বলেছেন, শনিবার রাত পর্যন্ত আজান দেয়ায় এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। ইসরায়েলিদের এই আচরণ ধর্ম-পালন সংক্রান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরায়েলের এই আচরণের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, এর মাধ্যমে ধর্মযুদ্ধ শুরুর উসকানি দিচ্ছে ইসরায়েল। প্রাচীন শহর হেব্রনকে ইহুদিপূর্ণ করা এবং সেখান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করা হচ্ছে

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer