প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৮ এএম

রাজশাহী: রাজশাহীতে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মদপানে ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার নগরের ডাশমারি এলাকার নিজ বাড়ি থেকে রিতু খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয়।
রিতু মতিহার থানার ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে। তিনি কমেলা হক ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার রাতে মির্জাপুর কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় তলায় সুরমা বেগম (২০) নামের এক তরুণীর বাসায় মদপান করেন রিতু।
সকালে অসুস্থ হয়ে পড়লে রিতুর মাকে খবর দেন সুরমা। বাড়িতে যাওয়ার পর রিতুর মৃত্যু হয়।
ওসি বলেন, লাশ উদ্ধারের সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া গেছে। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিলেন সেখানেও মদের বোতল পাওয়া গেছে।
সুরমার বাসায় মাঝেমধ্যে গিয়ে রিতু থাকতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বলেন ওসি।

ওসি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রিতুর লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরমা বেগম ও রেজাউল নামের দুই জনকে আটক করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
শীর্ষনিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer