প্রকাশিত: ২৯/০৩/২০২১ ৮:৪৭ এএম

করোনাকালে রমজানে হারামাইন শরীফাইনের জন্য পরিকল্পনা। ২৮ মার্চ রবিবার সৌদি আরবের পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছরের রমজানের পরিকল্পনা ঘোষণা করেন।

১. হারামাইন শরিফাইনে তারাবীহ নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত।

২. ইবাদতকারীদের মক্কা মসজিদুল হারামে আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তল, ছাদ এবং উঠোনে ইবাদতের অনুমতি দেওয়া হবে।

৩. এসকল ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।

৪. ওমরাহ পালনকারীরা কা’বা স্পর্শ করতে পারবে না।

৫. ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে ।

৬. শেষ দশদিন এতেক্বাফ বন্ধ থাকবে।

৭. বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে।

৮. গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।

মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন। করোনা মহামারি বিবেচনায় এই পরিকল্পনাগুলি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...