প্রকাশিত: ২৪/০৫/২০২০ ৩:৪৭ এএম

সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারবে না। শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।

দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন।

আল সুদাইস বলেন, নামাজের মহান রীতিকে সেখানে পুনরায় ফেরানোর জন্য দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ কতটা মরিয়া চেষ্টা করছেন এই সিদ্ধান্ত সেটি তুলে ধরছে।

সৌদি আরবের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার পবিত্র এ দুই মসজিদে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ মুসল্লিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মসজিদের সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে সেখানে তারাবিহ এবং তাহাজ্জুদ অনুষ্ঠিত হয়

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer