প্রকাশিত: ৩১/১০/২০২০ ১২:৩৭ পিএম
ছবি / আরব নিউজের সৌজন্যে

ছবি / আরব নিউজের সৌজন্যে
মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এক চালক গাড়ি নিয়ে মসজিদের গেটে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করেন বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়িটি মসজিদের আঙ্গিনায় দ্রুতগতিতে চলার সময় প্লাস্টিকের ব্যারিকেডগুলো ধাক্কা দিয়ে সোজা সামনে গিয়ে শেষ পর্যন্ত একটি গেটকে ধাক্কা দেয়।

অন্য ভিডিও ও ছবিতে দেখা গেছে, সেখানে থাকা লোকজন গাড়িটিকে ধাক্কা দিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে সরাচ্ছেন।

এ ছাড়াও, আটক ব্যক্তিকে পিঠমোড়া করে হাতকড়া পরানোর একটি ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারে।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানায়, আটক গাড়িচালক সৌদি নাগরিক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সরকারি কৌঁসুলির কাছে পাঠানো হবে।

এদিকে, ঘটনার সময় ও পরে মসজিদের ভেতর থেকে সরাসরি খবর সম্প্রচার করেছে সৌদি আরবের সরকারি চ্যানেল সৌদি কুরআন।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এই মাসে আবারও মসজিদ আল হারামে জামায়াতে নামাজ আদায় শুরু হয়। রোববার থেকে বিদেশিদের ওমরাহ পালনও শুরু হতে যাচ্ছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer