প্রকাশিত: ০৯/০৫/২০২০ ১০:৫৪ এএম

কোনো ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

ট্রাম্প বলেন, আমি শুধু ডাক্তারদের কথার ওপর নির্ভর করি, এটি চলে যেতে চলেছে, এবং আমরা আশা করছি, কিছু সময়ের পরে এটি আর দেখা যাবে না।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ বিষয়ে নানান মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে চীনাভাইরাস আখ্যায়িত করে এর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছেন তিনি।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।

সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer