প্রকাশিত: ০৪/০২/২০২০ ১২:৩৪ পিএম

হাসপাতাল ছেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সচিবালয়ে যান তিনি। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান জানান, তার সুস্থতায় আমরা অত্যন্ত আনন্দিত। কেবিন থেকে ছুটি নেয়ার আগে চিকিৎসকসহ অন্যান্যদের সাথে কিছু মুহূর্ত কাটান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

সচিবালয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সংঘাতের শঙ্কা থাকলেও বড় কিছু হয়নি। আরও ভালো নিবাচন করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা ঘটনা সঠিকভাবে তদন্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি দল যতটা এলেমেলো, নেতৃত্বহীন সেই অবস্থায় ভালো রেজাল্ট করেছে। তবে ভোট নিয়ে তারা নেতিবাচক অপপ্রচার করায় ভোটার উপস্থিতি কমেছে। ভোটের রাজনীতিতে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer