বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে কথিত মা-বাবা, দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে।
পুলিশ ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করার পরপরই গতকাল রবিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ির তুমব্রæ এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭), মোহাম্মদ রশিদ (২৬), নুর আলম (২৫), আলী হোছন (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে একাধিক অপরাধের দায়ে মামলা করেন। মামলার পরপরই পুলিশ ঘটনায় জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা করা হচ্ছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলা বাজার এলাকায় গোয়েন্দা পরিচয়ে চেকপোস্ট বসিয়ে একটি মিনি টমটম ...
Single Page Footer

পাঠকের মতামত