জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২১/০৫/২০২৬ ৬:২৫ পিএম , আপডেট: ২১/০৫/২০২৬ ৬:২৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা মেলার শেষদিনে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) আক্তারুল ইসলাম সেলিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা পর্যন্ত তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবাপ্রার্থীরা। অনেকেই দীর্ঘসময় অপেক্ষা করে সেবা না পেয়ে ফিরে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার শেষদিনে অফিস সাজসজ্জা থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। সকাল ১১টা পার হলেও তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন বলে জানান উপস্থিত লোকজন।

সেবাপ্রার্থী হোছন অভিযোগ করে বলেন, “এসব শুধু লোক দেখানো আয়োজন। তহশীলদার সাহেব প্রায়ই দেরিতে অফিসে আসেন। টাকা ছাড়া কোনো কাজ করেন না।”

আরেক সেবাপ্রার্থী মুখতার আহমদ বলেন, “সকাল ১০টার আগেই অফিসে এসেছি। এখন ১১টা পেরিয়ে গেছে, অথচ কর্মকর্তা ঘুম থেকে ওঠেননি। এভাবে মানুষ কীভাবে সেবা পাবে?”

টেকনাফ সাংবাদিক সমিতির আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু বলেন, “ভূমি সেবা মেলার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনেও যদি কর্মকর্তা দায়িত্বে অবহেলা করেন, তাহলে সাধারণ মানুষ কী ধরনের সেবা পাচ্ছেন তা সহজেই বোঝা যায়।”

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ১৪ ডিসেম্বর হ্নীলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে আক্তারুল ইসলাম সেলিমের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, অহেতুক অর্থ আদায় ও দায়িত্বে গাফিলতির অভিযোগ বাড়ছে। নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধেও মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আক্তারুল ইসলাম সেলিম বলেন, “আমি রুমের ভেতরে ছিলাম। প্রয়োজনে আমাকে ডেকে দিতে পারতেন।” এসময় তিনি আরও বলেন, “আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার দায়িত্ব আপনাদের।”

এ বিষয়ে এস এম অনিক চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer