প্রকাশিত: ০৮/০১/২০১৯ ২:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল শপথ নেয়ার পর অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রথমদিন অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন রয়েছে। প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালি হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি অনেকদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন এ দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের নির্বাচনী ইসহেতারে বলা হয়েছে ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গিকার করেন না তা বাস্তবায়নও করেন। আমাদের নেত্রী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল। সেই স্বপ্ন তিনি অনেক আগেই বাস্তবায়ন করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ছেড়া কাপড় পড়া মানুষ দেখা যায় না। খালি পায়ে মেঠোপথে চলতে দেখা যায় না। যেই দেশে মানুষের ঘনত্ব অনেক বেশি। যেই দেশে খাদ্য ঘাটতি ছিল। সেই দেশে এখন খাদ্য উদ্বৃত্ত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...