আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ৯:৪২ এএম

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের পথে বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য হলো অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করা।

সোমবার (যুক্তরাষ্ট্র সময়) এক ব্রিফিংয়ে তিনি প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন; কারো পক্ষ নেওয়া নয়।

আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা আগে যেমনটা বলেছি, এখনো বলবো। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও গত মে মাসে ভিসানীতি ঘোষণার সময় আমাদের ভিসানীতির উদ্দেশ্য জানিয়েছিলেন।

তিনি মনে করিয়ে দেন এই ভিসানীতিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য, সরকার এবং রাজনৈতিক বিরোধী পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer