প্রকাশিত: ১৪/১১/২০২১ ৯:১৫ এএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (১৪ নভেম্বর)। মহামারি করোনার কারণে এ বছর প্রায় ৮ মাস দেরিতে হচ্ছে এ পরীক্ষা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২২ লক্ষাধিক শিক্ষার্থী।

করোনা পরিস্থিতির কারণে ভিঙ্গ আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষা। আনা হয়েছে বেশকিছু পরিবর্তন। কমেছে বিষয়, কমানো হয়েছে সময়ও।

প্রতিদিন দুই শিফটে হবে এবারের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা। পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে হচ্ছে দেড় ঘণ্টা করে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরীক্ষার সূচি চূড়ান্ত করেছে আগেই। সূচি অনুযায়ী, আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর এবং ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।

সাধারণ বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৪ নম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে। মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা ১৪ নম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা করবে এবং তথ্য আদান-প্রদান করবে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা হবে।

এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন। ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দেবে।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। এবার বিদেশে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer