প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ৮:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল গতকাল রবিবার পরিদর্শন করেছে কাতার থেকে আসা জাহাজ ‘এক্সিলেন্স’। কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এ জাহাজটিতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে।

আইএসপিআর জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’যোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে। তারা ভাসমান এলএনজি টার্মিনাল পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

সংশ্লিষ্টরা জানান, বেলজিয়ামের পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ ‘এক্সিলেন্স’ গত ২৪ এপ্রিল মাতারবাড়ী এলএনজি টার্মিনাল থেকে তিন কিলোমিটার দূরে নোঙর করে। কাতার থেকে পেট্রোবাংলার আমদানি করা এলএনজির প্রথম চালান নিয়ে এ জাহাজ পৌঁছেছে। এলএনজি টার্মিনাল থেকে ৯১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সারা দেশে গ্যাস সরবরাহ করা হবে।

ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের ফলে বৃহত্তর চট্টগ্রামসহ সমগ্র দেশে গ্যাস তথা অপরিহার্য জ্বালানিভিত্তিক বিনিয়োগ ও শিল্প-কারখানা স্থাপন, উৎপাদন ও কর্মসংস্থানের পথ সুগম হবে এবং বহুমুখী অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer