প্রকাশিত: ২১/০২/২০২১ ৩:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষাশহীদদের স্মরণের মাধ্যমে সারাদেশে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।

রবিবার দিবসের প্রথম প্রহর ১২টা ১মিনিটে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রক্তিম সালাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...