প্রকাশিত: ১০/০১/২০১৮ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৬ এএম

আমেরিকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে শ্বশুর বাড়িতে এসে বিবাহবার্ষিকী পালন করলেন মার্কিন তরুণী এলিজাবেথ।২০১৫ সালের মে মাসে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণ মিঠুন বিশ্বাসের। এরপর ২০১৭ সালের ২ জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন ওই মার্কিন তরুণী।

৯ জানুয়ারি খুলনার শালম এজি চার্চে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ে পড়ান চার্চের রেভারেল্ড লিতু মুন্সি।

বিয়ের এক বছর পর যুক্তরাষ্ট্র থেকে এসে লাল শাড়িতে সেজে বাঙালি বধূ বেশে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। এ সপ্তাহেই তিনি বাংলাদেশে এসেছেন বিবাহবার্ষিকী পালন করতে।

বিয়ের পর এলিজাবেথ বেশ কিছুদিন থাকেন শ্বশুরবাড়ি ঝিনাইদহের রাখালগাছিতে। আমেরিকা ফিরে যাওয়ার সময় স্বামী মিঠুনকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে।

মিঠুন বিশ্বাস জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এলিজাবেথ এখানে আসেন শুধু মাত্র বিবাহবার্ষিকী পালন করতে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer