প্রকাশিত: ১১/০১/২০১৮ ৭:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৩ এএম

নয়াদিল্লি:
আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দিল্লিতে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলনে ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এর মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিও রয়েছেন।

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর এই প্রথম তিনি ভারতে যাচ্ছেন। আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ভারত সরকার ইতিমধ্যেই মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

সচিব বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer