প্রকাশিত: ২৯/০৯/২০১৭ ১০:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ পিএম

শ.ম.গফুর, উখিয়া::
মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ করা ও উখিয়ার বালুখালী তেলীপাড়ায় আশ্রিত এক রোহিঙ্গা নারী ও তার এক ছেলে ভারতে পাচার হওয়ার পথে কুমিল্লায় বিজিবির হাতে আটক হয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ওই নারী ও তার ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পরে বিকেলে থানায় সাধারণ ডাযেরি (জিডি) করে ওই মা-ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- মিয়ানমারের মংডু জেলার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম (২৫) ও ছেলে মো. রবিউল্লাহ (৮)।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...