প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ১১:৪৩ এএম

ভারতের ওডিশায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। আজ শুক্রবার সকালে এই আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, দুপুর পর্যন্ত ওডিশায় তাণ্ডব চালাবে ফণী। এরপর তা এগুতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আরও ঘণ্টা তিনেক ওডিশাতেই থাকবে এই ঘূর্ণিঝড়। গত ৪৩ বছরে ভারতের সামুদ্রিক অঞ্চলের দিকে এত বড় ঝড় আর ধেয়ে আসেনি। ঘণ্টায় ১৭০ কিলোমিটার থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেটি ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর।

এর আগে ওডিশার ১১টি জেলা থেকে মানুষদের সরানো হয়েছে। ৪০০০টি শিবিরে রাখা হবে এই বাসিন্দাদের। এ ছাড়া পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকতগুলো থেকে সরানো হচ্ছে পর্যটকদের।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র অবস্থান বাংলাদেশের উপকূলের খুব কাছাকাছি। এর প্রভাবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পটুয়াখালী ও বরগুনায় ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া বৃদ্ধি পেয়েছে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। তবে ভারতে আঘাতের পর কিছুটা শক্তি হারিয়ে ঝড়টি আজ সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer