প্রকাশিত: ৩১/০৮/২০২০ ৬:৫৪ পিএম

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন।করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল৷ দিল্লির সেনা হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

এর আগে আজ দুপুরেই দিল্লির সামরিক হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের চেয়ে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে। তার ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে গেছে। বর্তমানে সেপটিক শকে রয়েছেন তিনি। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্র জানায়, রোববার থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছে। তার ফুসফুসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে। তাকে গভীর কোমায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়।

প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer