প্রকাশিত: ০৫/১১/২০২০ ৯:১৩ এএম

বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শান্তির একমাত্র ধর্ম হল ইসলাম। তবে সবাই এই জিনিসটা বুঝতে পারে না আর তাইতো অনেকেই এর বিরোধিতা করে। আর যারা বুঝতে পারে তারা আঁকড়ে ধরে এই ইসলামকে।

লন্ডনের প্রখ্যাত লেখক ও সাংবাদিক ধর্মান্তরিত মুসলিম লরেন বুথ। তিনি ২০১০ সালে ইসলাম গ্রহণ করেন। তার আত্মজীবনী ভিত্তিক বই ‘ফাইন্ডিং পিস ইন দ্য হলি ল্যান্ড’ এ তিনি তার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং তার উত্তর ও দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যিশুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলিনি বরং ফিলিস্তিন সফরের সময় তা অনেক বৃদ্ধি পেয়েছে” । তিনি আরো বলেন, “আমি সেখানে যীশুকে খুঁজতে গিয়েছি কিন্তু মানুষের আচরণের মধ্যে আমি মোহাম্মদ সঃ কে খুজে পেয়েছি।

আমি সেখানে এমন এক সত্তা খুঁজে পেয়েছি যা এর আগে সে সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি মধ্যপ্রাচ্য সম্পর্কে জানতাম না। কারা আরব ভূমিগুলো দখল করে আছে সে সম্পর্কেও কিছু জানতাম না। আমি আরবদের সম্পর্কে ভীত ছিলাম।”

ফিলিস্তিনিদের বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি করতে চাওয়ার কথা জানান লরেন বুথ , যার মাধ্যমে তাদের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছায়। তিনি আরো বলেন, গাজা উপত্যকায় মানুষের চরম সমস্যার জীবনযাপন সম্পূর্ণভাবে ইসরাইল কর্তৃক কৃত্রিমভাবে তৈরি।

যা স্পষ্টতই যুদ্ধাপরাধ। ২০১৮ সালের রমজান মাসে গাজা সফরের সময় তিনি সেখানে এক অনাবিল শান্তি অনুভব করেন বলে জানান । সে সম্পর্কে তিনি বলেন, যদি” এটি বিশ্বাস হয় তবে আমি তাতে প্রবেশ করতে চাই”।

১৯৯৭ সালে থেকে সাংবাদিকতা করে আসা লরেন বুথ। সংবাদ সংস্থা সিএনএন, আলজাজিরা, ডেইলিমেইল সহ বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমে লেখালেখি করেন

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer