প্রকাশিত: ২২/০৫/২০১৭ ১০:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৫ পিএম

মোঃ আবছার কবির আকাশ::
কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার শহরের কলাতলিস্থ ব্রাকের লার্নিং সেন্টার ট্রেনিং রুমে ব্রাকের আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপকূলিয় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রতিষ্টান গুলো হচ্ছে ফায়ার সার্ভিস সেচ্ছাসেবক টিম,রেডক্রিসেন্ট সোসাইটি,স্কাউট,কমিউনিটি রেডিও ও ব্রাক। অনুষ্ঠানে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্ত্তী সময় করণীয়, সমাজে একজন সেচ্ছাসেবকের দায়বদ্ধতা, কেবল নিজে নয় বরং সকলকে নিয়ে চিন্তা করা এবং সহায়তাকারী হিসেবে পালনীয় কর্তব্য-কর্ম নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টারি প্রদর্শন ও প্র্যাক্টিকেলের মাধ্যমে একজন সেচ্ছাসেবকের করনীয় গুলো তুলে ধরা হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ব্রাকে প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায় পরিবর্তন কর্মসূচির সিনিয়র ম্যানেজার মনিরা পারভীন । ট্রেইনার হিসেবে আরো ছিলেন ব্রাকের প্রশিক্ষণ ডিপার্টমেন্ট এর এসোসিয়েট মোঃ ওবায়দুল্লাহ আল কবির, কনসালটেন্ট গনেশ চন্দ্র মিত্র, কক্সবাজার সেন্টারের প্রশিক্ষক নিতু বড়ুয়া।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...