প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০২ এএম
ব্যাটারির সাহায্যে চলবে কাঠের তৈরি মোটর সাইকেল। চার ব্যাটারির মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার। একটানা ৩০ কিলোমিটার পথ চলতে পারে।

 

কাঠ, লোহা আর প্লাইউড দিয়ে তৈরি মোটরসাইকেলটি দেখতেও দারুণ। এটি তৈরি করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান হুমায়ূন কবির। বাবার নাম নাসির উদ্দিন ও মায়ের নাম আফিয়া খাতুন। বাবা অন্যত্রও বিয়ে করায় মা আফিয়া খাতুন অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন। হুমায়ূন ২০১৭ সালে এইচএসসি পাস করেছেন।

 

চৌমুহনী ইউনিয়নের ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় কারিগরি দিকে আগ্রহ থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের (অরুণ) নজরে পড়েন। তার সহযোগিতায় হুমায়ূন ছোটখাটো যান্ত্রিক খেলনা তৈরি করেন। পরবর্তী সময়ে হবিগঞ্জ কবির কলেজিয়াট কলেজে অধ্যয়নকালে ২০১৫ সাল থেকে কাঠ দিয়ে ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। টানা ২ বছর পর সফলতা আসে। ব্যাটারি চালিত এ মোটরসাইকেলটি তৈরিতে সক্ষম হন। এতে তার প্রায় ৪২ হাজার টাকা ব্যয় হয়েছে। এই কাজে তাকে অনেকেই সহযোগিতা করেছেন।

 

ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অরুণ বলেন, হুমায়ূন কবির কাঠ দিয়ে ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। মোটরসাইকেলটির ডিজাইন হুমায়ূন কবির নিজেরই করা।

 

হুমায়ূন কবির জানান, সরকার বা কোনো দেশীয় প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে তিনি অল্প খরচে মোটরসাইকেলটি বাজারজাত করতে পারবেন। তিনি মোটরসাইকেলের নতুন নতুন ডিজাইন তৈরি করেও চমক সৃষ্টি করতে পারবেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer