প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৯:৫৪ পিএম
রাঙামাটি প্রতিনিধি: : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ।
মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কাছে এ স্মারক লিপি প্রদান করেন তারা।এছাড়া তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও বৌদ্ধ দায়ক-দায়িকারা অংশ নেন।মানববন্ধন ভিক্ষু নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তব্যে দেন পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীমৎ শীলপাল মহাথের, দপ্তর সম্পাদক  রত্নাজ্যোতি মহাথের, রাঙামাটি পৌর ও সদর  উপজেলা সভাপতি শ্রদ্ধালংকার মহাথের প্রমুখ ।এ ঘটনায় শনিবার রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer