প্রকাশিত: ১৯/০১/২০১৭ ১০:৩৯ পিএম

নিষ্টুর নিয়তি! প্রতিদিনের মতো রাতে কোটবাজারের হাজী কলোনির ভাড়া বাসায় ঘুমিয়েছিল বাক প্রতিবন্ধী জাবেদা,কে জানতো এ ঘুমই তার শেষ ঘুম,আর কোনদিন সকাল হবেনা। বুধবার ভোররাতে উখিয়া উপজেলার কোটবাজারের হাজী কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে গেছে জাবেদার পুরো দেহ। চেনার উপায় নেই যে এটা একটা লাশ। এক কথায় মর্মান্তিক মৃত্যু। ঐদিনের ভয়াবহ আগুন ছাপিয়ে তাই বোবা মেয়েটির মৃত্যুের ঘটনাটিই সামনে চলে এসেছে। বোবা বলেই হয়তো বাসার ভেতরে জাবেদার বাঁচার আকুতি কেউ শুনতে পায়নি ,বোবা বলেই হয়তো জিন্দা পুড়ে অঙ্গার হলো মেয়েটি। কিন্ত এমন নাও হতে পারতো,যদি সময়মত উখিয়ায় নির্মান করা ফায়ার ষ্টেশনটি চালু করা যেতো। এভাবে নিষ্টুরভাবে প্রাণ যেতোনা জাবেদার,ক্ষতি হতোনা এতো সম্পদের। ২ বছর পূর্বে নির্মান কাজ শেষ হওয়া ফায়ার ষ্টেশনটি চালু করা যাচ্ছেনা শুধুমাত্র লোকবল সংকটের অজুহাতে। ঠুকনো অজুহাতে একের পর এক মৃত্যু ও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির দ্বায়িত্ব কে নেবে? -প্রশাসনের বিভিন্নস্তরে থাকা উখিয়ার আলোকিত সন্তানরা,রাজনৈতিক নেতা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ এ মর্মান্তিক মৃত্যুের দায় কি এড়াতে পারে?

 

::সাংবাদিক সরওয়ার আলম শাহীনের ফেইসবুক থেকে সংগৃগিত::

পাঠকের মতামত

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer