প্রকাশিত: ১৫/০৪/২০২০ ৬:৫৭ এএম

মোহাম্মদ সেলিম রেজা

উৎসর্গ : নিকারুজ্জামান ( ইউএনও, উখিয়া)

ধুসর পৃথিবীর পাঁজরে আজ ভয়ানক ক্ষত

উলুধ্বনি দেয় মৃত্যুর মিছিল,

সবুজের বুকে পুতে রাখা বিষ

অলৌকিক হাওয়ায় উড়ে করাল ফনা ।

নিভে নিভে যায় মানবিক হৃদয়

পরানের গহীনে বাজে, বিধাতার গান, বোদের মিনারে ডাকে বেদনার আযান।

মানবতার সড়কে কে তুমি উড়াও সহানুভূতির হাত,

অসহায় মানুষের পাশে যে তুমি, দাড়িয়েছ বট বৃক্ষের মত।

সীমাহীন চেতনায় যে তুমি উড়াও ভালবাসার ফানুস ।

আহঃ বেদনা মধুর সুরে বাজে প্রানের ইদারায়, আলোক বাতি হাতে যে তুমি দেখাও সরলতার পথ,

যে পথে খুলে যায় মানবতার দুয়ার।

সেই পথ হোক সকলের,

বিধাতার মত বিশ্বাসে জেগে উঠুক এই বদ্বীপ, সবুজের সামিয়ানায় জড়ো হোক মানবিক বিজয়,

বাজুক আসমানী সেই গান, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা রাব্বি।

পাঠকের মতামত

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...
Single Page Footer