প্রকাশিত: ০৩/১০/২০২০ ৬:০০ পিএম

কওমি মাদরাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (সংক্ষেপে বেফাক) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আল্লামা মাহমুদুল হাসান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাজলায় বেফাকের কেন্দ্রীয় অফিসে মজলিসে আমেলার বৈঠকে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বেফাক সূত্রে জানা গেছে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন মাহমুদুল হাসান।

আল্লামা মাহমুদুল হাসান রাজধানীর গুলশানের আজাদ মসজিদের খতিব। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম।

আল্লামা মাহমুদুল হাসান সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তাকে নিয়ে আগে তেমন বিতর্কও ছিল না।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer