প্রকাশিত: ০৫/০৬/২০১৯ ২:২০ পিএম , আপডেট: ০৫/০৬/২০১৯ ২:২০ পিএম

পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর মুসলিমদের মাঝে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তুমুল বৃষ্টির মধ্যেই বুধবার সকালে কলকাতার রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত হয়ে সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় তিনি বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।

এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার।

টুইটে সব ধর্মের মানুষের উদ্দেশে তিনি বলেন, আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি- এটাই হোক আমাদের মন্ত্র।

প্রতি বছর ঈদে রেড রোডে ঈদের নামাজে হাজির হন মমতা। এবারও সেই রীতি অনুযায়ী ঈদুল ফিতরের নামাজের পর রেড রোডে হাজির হয়ে মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ভারতেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer