প্রকাশিত: ২৮/১১/২০২০ ১২:৪৭ পিএম

পাকিস্তানে সম্প্রতি সাজানো বিয়ের আসরে উপহার হিসেবে মেয়ের জামাইয়ের হাতে একে-৪৭ উ তুলে দিয়েছেন শ্বাশুড়ি। টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ২৪এইচডি-কে উদ্ধৃত করে জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেওয়ার সময় মিটিমিটি হাসছেন।

টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতি অংশে দেওয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক। কাজ করেন সামা টিভিতে।

এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন, এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer