ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ৪:০৭ পিএম

পিএসসির প্রশ্ন ফাঁস ইস্যুতে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ইস্যুতে নানা ভুয়া তথ্য প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্নফাঁসকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম জড়িয়েও হয়েছে অপপ্রচার। এবার উঠে এসেছে সুশান্ত পালের নাম। আজ (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রীনশট বেশ ভাইরাল হয়েছে। দৈনিক শিক্ষা নামের ঐ ফেসবুক পেজের পোস্টে লেখা আছে ‘ ৩০ তম বিসিএসে রেকর্ড মার্ক পেয়ে প্রথম হওয়া ‘সুশান্ত পাল’ ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে। আবেদ আলীর প্রশ্ন সাপ্লায়ের ১০৫ জন লিস্টের ১১ নম্বারে সুশান্ত পালের নাম। কালবেলা নিউজ’
এই পোস্টের স্ক্রীনশট আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে। কমেন্টও করেছেন অনেকে। আদৌ ঘটনা কি জানতে কাজ করেছে গ্রামের কাগজের ফ্যাক্টচেক টিম। তথ্য অনুসন্ধানে যা উঠে এসেছে তা হলো ছবিতে দেখতে পাওয়া দৈনিক শিক্ষা নামের ঐ ফেসবুক পেজে বেলা ১২ টার পর (১৩ জুলাই) এমন কোন পোস্ট পাওয়া যায়নি। এর দুটি কারণ হতে পারে প্রথমত পোস্টটি ডিলিট করা হয়েছে এবং দ্বিতীয়ত যে পোস্টের ছবিটি বিভিন্ন ওয়ালে ঘুরছে সেটি এডিট করা। যদিও তা প্রমাণ হয়নি।

এবার আসা যাক তথ্য সূত্রে। তথ্য সূত্র হিসেবে কালবেলা নিউজের নাম এসেছে। তবে কালবেলার অনলাইন পোর্টালে এ ধরনের কোনো নিউজ পাওয়া যায়নি। এদিন কালবেলার অনলাইনে ‘ আমি আপনার ফরমায়েশের চাকর নই : সুশান্ত পাল ’ শিরোনামে একটি নিউজ আপ হয়েছে। যা কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজের অবস্থান ব্যখ্যা করে সুশান্ত পালের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এদিন কালবেলার ইউটিউব চ্যানেল কালবেলা নিউজেও ভাইরাল পোস্ট সংক্রান্ত কোনো ভিডিও পাওয়া যায়নি। ‘ প্রশ্ন কেনা পরীক্ষার্থীদের নাম ঠিকানা পেয়েছে সিআইডি’ এবং ‘এবার ফেঁসে যাচ্ছেন প্রশ্ন কিনে চাকরি পাওয়ারাও’ শিরোনামে দুটি ভিডিও স্টোরি আপ হলেও সেখানে কোথাও সুশান্ত পালের নাম বা এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে জানানো হয়েছে আবেদ আলী ৩৩ বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলেন।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer