প্রকাশিত: ০৩/০৪/২০২০ ২:২৭ এএম
ফাইল ছবি

বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারি করোনাতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ লাখ ৯৪০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৭৫ জনে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে বারোটায় বিশ্বের করোনা ভাইরাস পরিস্থিতির জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ১৯৩ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৮৮২ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ২৭৩ জন। চিকিৎসাধী অবস্থান আছেন ৭ লাখ ৩৯ হাজার ৪২১ জন। এদের মধ্যে ৩৭ হাজার ৭০৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে করোনায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে, মৃতের সংখ্যা ১৩ হাজার ৯১৫ জন। তবে আক্রান্ত রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৭৪৭ জন।

চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বরে আবির্ভাব হয় করোনা ভাইরাসের। একমাসের মধ্যে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। চীনে প্রকোপ কমলেও করোনা ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer