প্রকাশিত: ০১/০১/২০২১ ৯:২৫ এএম

২০২০ সাল বিদায় নিয়েছে। আমাদের মাঝে এসেছে নতুন বছর ২০২১। নতুন বছরকে স্বাগত জানাতে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনিতে এবারও আতবাজির ঝলকানি দেখা গেছে। কিন্তু সেখানে ছিল না মানুষের উল্লাসধ্বনি আর হইহুল্লোড়। বর্ষবরণের জন্য বিখ্যাত নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারও ছিল মরুভূমির ন্যায়। একইরকম ছিল লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ার। বেইজিংয়ে অন্যান্যবারের মতো এবার আর লাইট শো দেখা যায়নি।

এই দৃশ্য কেবল সিডনি, নিউ ইয়র্ক, লন্ডন কিংবা বেইজিংয়ে নয়, গোটা বিশ্বেই। মহামারি করোনাভাইরাসের কারণে আতশবাজি আকাশ রাঙালেও সেটার নিচে ছিল না উল্লাসমুখর মানুষের ভিড়। বিশ্বব্যাপী এ যেন এক নীরব বর্ষবরণ।

মহামারি করোনাভাইরাসের কারণে এবার সবখানেই জনসমাগম ছিল নিষিদ্ধ। সে কারণে অন্যান্যবারের মতো বর্ষবরণে যে জনস্রোত দেখা যায়, আতশবাজির ঝলকানির সঙ্গে যে উল্লাসরত মানুষের মিলন মেলা হয়, সেটি হয়নি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন নতুন ঢেউ নতুন বছরেও মানুষকে রেখেছে গৃহবন্দি করে।

তাইতো আতশবাজির সঙ্গে উন্মুক্ত আকাশের নিচের উৎসবমুখর পরিবেশ ছিল না। নিজ নিজ বাসা কিংবা বাসার ছাদেই বন্দি থাকতে হয়েছে বর্ষবরণের উৎসব হৃদয়ের কোণে চেপে রেখে।

কেননা মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১৭ লক্ষের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সংক্রমণের সুনামি বইয়ে দিয়ে আক্রান্ত করেছে ৮ কোটি ২০ লাখ মানুষকে। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। সামিল হচ্ছে মৃত্যুর মিছিলে।

তাইতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন বছরের উদযাপনকে নিরুৎসাহিত করেছে প্রায় সবগুলো দেশের সরকার। আরোপ করেছে কড়াকড়ি। বর্ষবরণের উৎসব করতে গিয়ে নতুন করোনাভাইরাসের সুনামি ডেকে না এনে বাসায় থাকাটাই বাঞ্চনীয় ছিল এবার।

নতুন বছরে মহামারি করোনাভাইরাসের করাল গ্রাস মুক্তি হোক বিশ্ব। উৎসবমুখর পরিবেশ বিরাজ করুক বিশ্বময়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer