প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৯:৪৬ পিএম

160821062725_gaziantep_640x360_epa_nocreditআন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ১২-১৪ বছর বয়সী এক শিশু এই হামলা চালিয়েছে।

মি: এরদোয়ান এই হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে দায়ী করেছেন। যদিও এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কুর্দিদের একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, অতিথিরা রাস্তা দিয়ে নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে আসার সময় ভিড়ের ভিতরেই আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। এই হামলার ঘটনায় ৬৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে গাজিয়ানটেপ। এই শহরটিতে আইএসের তৎপরতা রয়েছে।

বিবিসির সংবাদদাতা সেরেফ ইসলের জানিয়েছেন, সিরিয়ায় চলমান সংকটের কারণে শহরটির প্রায় ১৫ লাখ মানুষ অনেকদিন ধরেই বিপদজনক পরিস্থিতির মধ্যে আছেন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করছে কুর্দি যোদ্ধারা।

গত মে মাসে ওই শহরটিতে আত্মঘাতী হামলায় দুইজন পুলিশ নিহত হয়েছিল। ওই হামলার পেছনে আইএসের সম্পৃক্ততা ছিল বলে ধারণা করা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer